ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কঠোর ব্যবস্থা, সেবার মান বাড়ানোর ঘোষণা
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অচিরেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সাধারণ মানুষের কাছে রেলসেবাকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে সরকার বদ্ধপরিকর রয়েছে। শুক্রবার চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলওয়ের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধির কাজ জোরদার করা হয়েছে। বর্তমানে তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সার্ভিস চালু রয়েছে, যা পর্যায়ক্রমে সব ট্রেনে ব্যাপকভাবে করা হবে। এছাড়া রেলের অব্যবস্থাপনা ও অপচয় রোধ করে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। ট্রেনকে নিরাপদ বাহন হিসেবে প্রতিষ্ঠিত করতেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

টিকিট বিক্রির সফটওয়্যারে ত্রুটির কারণে যাত্রীদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সাথে দেখছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি ও দুর্নীতি রোধে সফটওয়্যার আরও স্বচ্ছ ও শক্তিশালী করা হচ্ছে। এছাড়া কানেক্টিং ট্রেনগুলোর অনিয়মিত সময়সূচির কারণে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তারা নজরে এনেছেন এবং এই সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কঠোর ব্যবস্থা, সেবার মান বাড়ানোর ঘোষণা
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অচিরেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সাধারণ মানুষের কাছে রেলসেবাকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে সরকার বদ্ধপরিকর রয়েছে। শুক্রবার চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলওয়ের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধির কাজ জোরদার করা হয়েছে। বর্তমানে তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সার্ভিস চালু রয়েছে, যা পর্যায়ক্রমে সব ট্রেনে ব্যাপকভাবে করা হবে। এছাড়া রেলের অব্যবস্থাপনা ও অপচয় রোধ করে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। ট্রেনকে নিরাপদ বাহন হিসেবে প্রতিষ্ঠিত করতেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

টিকিট বিক্রির সফটওয়্যারে ত্রুটির কারণে যাত্রীদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সাথে দেখছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি ও দুর্নীতি রোধে সফটওয়্যার আরও স্বচ্ছ ও শক্তিশালী করা হচ্ছে। এছাড়া কানেক্টিং ট্রেনগুলোর অনিয়মিত সময়সূচির কারণে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তারা নজরে এনেছেন এবং এই সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…