মৃত দাবি করা জিহাদ জীবিত, হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ৫:০৫ পিএম
মৃত দাবি করা জিহাদ জীবিত, হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি

জুলাই গণঅভ্যুত্থানের সময় কেরানীগঞ্জে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এই আদেশ দেন। আদালত সূত্র জানা গেছে, মামলার তদন্তে প্রমাণিত হয়েছে যে ওই ঘটনায় অভিযুক্ত শিশু জিহাদ আসলে মারা যায়নি, সে বর্তমানে জীবিত রয়েছে।

অব্যাহতি পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনও এই মামলায় অব্যাহতি পেয়েছেন। শুক্রবার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবদুল নূর এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিন্ন স্থানে জখম হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে পুলিশের গুলিতে হত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। বাসস্থান ও আর্থিক সুবিধার লোভে বাদী নিজেই তার সন্তানকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা করেছিলেন। আদালতে হাজির হয়ে ভুক্তভোগী জিহাদ নিজেই জানিয়েছে যে সে মারা যায়নি, শুধুমাত্র আহত হয়েছিল। এ কারণে এজাহার, চার্জশিট ও জবানবন্দির সাথে বাস্তবতার কোনো মিল না থাকায় আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সকল আসামিকে খালাস দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...