১৭ বছর পর ঢাকায় ঈদ, যাত্রা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রায় দেড় যুগ পর প্রথমবারের মতো ঢাকায় ঈদ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নিজের ঈদের আনন্দের মাঝেও তিনি দেশের সাধারণ মানুষের কথা ভুলে যাননি। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে কোনো ধরনের দুর্ভোগের মুখোমুখি না হন, সেদিকটা নজরে রেখেই কাজ করছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের দিনগুলোতে তারেক রহমান খুব ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তিনি সারাদেশের হাইওয়েতে যানজট ও নদীপথে লঞ্চ চলাচল নিয়মিত তদারকি করছেন। প্রয়োজনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজধানীর জাতীয় ঈদগাহ ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতির বিষয়েও খোঁজ নিয়েছেন তিনি।
শুক্রবার জুমাতুল বিদায় বনানী নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এর আগে লন্ডন ও সৌদি আরব থেকে আসা তার পরিচিতজনরা ফোন করলে তিনি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে দেশবাসী ও বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত ঈদের আমেজ।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

১৭ বছর পর ঢাকায় ঈদ, যাত্রা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রায় দেড় যুগ পর প্রথমবারের মতো ঢাকায় ঈদ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নিজের ঈদের আনন্দের মাঝেও তিনি দেশের সাধারণ মানুষের কথা ভুলে যাননি। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে কোনো ধরনের দুর্ভোগের মুখোমুখি না হন, সেদিকটা নজরে রেখেই কাজ করছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের দিনগুলোতে তারেক রহমান খুব ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তিনি সারাদেশের হাইওয়েতে যানজট ও নদীপথে লঞ্চ চলাচল নিয়মিত তদারকি করছেন। প্রয়োজনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজধানীর জাতীয় ঈদগাহ ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতির বিষয়েও খোঁজ নিয়েছেন তিনি।
শুক্রবার জুমাতুল বিদায় বনানী নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এর আগে লন্ডন ও সৌদি আরব থেকে আসা তার পরিচিতজনরা ফোন করলে তিনি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে দেশবাসী ও বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত ঈদের আমেজ।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…