ঈদের আগের দিন ঢাকায় কালবৈশাখীর তাণ্ডব, শঙ্কায় উৎসবের দিনও
পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন শুক্রবার (২০ মার্চ) রাজধানীবাসীর জন্য দুঃসংবাদ নিয়ে এলো প্রকৃতি। দুপুর ১১টার পরপরই হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়ো বাতাস ও বৃষ্টি। বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানির মাঝে ঘরমুখো মানুষ ও সাধারণ নগরবাসীরা চরম দুর্ভোগে পড়েন। কোথাও কোথাও ধূলিঝড়ের কারণে হাঁটা দায় হয়ে পড়ে পথচারীদের জন্য।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা গিয়েছিল, শুক্রবার তার তীব্রতা আরো বেড়ে যায়। বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে আবহাওয়া ভয়াবহ রূপ নেয়। আবহাওয়াবিদদের মতে, এই অস্থিরতা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।
আগামীকাল শনিবার ঈদের দিনেও তবে কি স্বস্তি মিলবে? আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস তেমনটা ইঙ্গিত দিচ্ছে না। দেশের আট বিভাগের ওপর দিয়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আরও পড়ুন

ঈদের আগের দিন ঢাকায় কালবৈশাখীর তাণ্ডব, শঙ্কায় উৎসবের দিনও
পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন শুক্রবার (২০ মার্চ) রাজধানীবাসীর জন্য দুঃসংবাদ নিয়ে এলো প্রকৃতি। দুপুর ১১টার পরপরই হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়ো বাতাস ও বৃষ্টি। বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানির মাঝে ঘরমুখো মানুষ ও সাধারণ নগরবাসীরা চরম দুর্ভোগে পড়েন। কোথাও কোথাও ধূলিঝড়ের কারণে হাঁটা দায় হয়ে পড়ে পথচারীদের জন্য।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা গিয়েছিল, শুক্রবার তার তীব্রতা আরো বেড়ে যায়। বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে আবহাওয়া ভয়াবহ রূপ নেয়। আবহাওয়াবিদদের মতে, এই অস্থিরতা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।
আগামীকাল শনিবার ঈদের দিনেও তবে কি স্বস্তি মিলবে? আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস তেমনটা ইঙ্গিত দিচ্ছে না। দেশের আট বিভাগের ওপর দিয়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…