ঢাকায় আজ দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে আজ শুক্রবার দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টি হতে পারে। গত বুধবার কালবৈশাখী ঝড়ের পর আবহাওয়া অস্থির থাকার যে প্রবণতা দেখা গেছে, তা আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝোড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের আগেই রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর আগে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে স্বাভাবিক বাতাস বয়ে যাচ্ছে যার বেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, তবে দমকা বাতাসে এটি ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। সকাল ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। অন্যদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে।
সম্পর্কিত খবর
হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সীতাকুণ্ডে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান
আদিবাসী অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি গঠন
কৌশলে কর্নেল অলিকে সরালো জামায়াত, দাবি রাশেদ খানের
কে হচ্ছেন রাষ্ট্রপতি? দুই ফরম সংগ্রহে বিএনপির নীরব কৌশল

আরও পড়ুন

ঢাকায় আজ দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে আজ শুক্রবার দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টি হতে পারে। গত বুধবার কালবৈশাখী ঝড়ের পর আবহাওয়া অস্থির থাকার যে প্রবণতা দেখা গেছে, তা আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝোড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের আগেই রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর আগে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে স্বাভাবিক বাতাস বয়ে যাচ্ছে যার বেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, তবে দমকা বাতাসে এটি ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। সকাল ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। অন্যদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে।
সম্পর্কিত খবর
হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সীতাকুণ্ডে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান
আদিবাসী অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি…
কৌশলে কর্নেল অলিকে সরালো জামায়াত, দাবি রাশেদ খানের
কে হচ্ছেন রাষ্ট্রপতি? দুই ফরম সংগ্রহে বিএনপির নীরব…