২০৩০ সালে ৩৬ দিন রোজা, ২০৩৩-এ তিন ঈদের সম্ভাবনা

সৌর ও চন্দ্র বছরের হিসাবের পার্থক্যের কারণে অদূর ভবিষ্যতে বিরল এক ঘটনার সাক্ষী হবে বিশ্বের মুসলিম সম্প্রদায়। এর ফলে ২০৩০ সালে মুসলমানদের মোট ৩৬ দিন রোজা রাখতে হবে। এছাড়া ২০৩৩ সালে একই বছরে দুটি পূর্ণ রমজান মাস এবং তিনটি ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০৩০ সালের ৫ জানুয়ারি ১৪৫১ হিজরির রমজান মাস শুরু হবে। ৩০ দিন পর অর্থাৎ ৩ ফেব্রুয়ারি এই রমজান শেষ হবে। এরপর ওই বছরেরই ২৬ ডিসেম্বর থেকে ১৪৫২ হিজরির নতুন রমজান মাস গণনা শুরু হবে। ফলে বছর শেষে ২০৩০ সালে ৩০টি রোজার সঙ্গে আরও ৬টি রোজা যোগ হবে। সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের সিইও হাসান আহমেদ আল হারিরি জানান, চাঁদনি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়, যা ইংরেজি বা সৌর বছর থেকে ১১ দিন ছোট। এই ১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর রমজানের সময় এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালে এক ইংরেজি বছরে দুই রমজান পালন করতে হবে। ২০৩৩ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ওই বছরও দুটি পূর্ণ রমজান মাস থাকবে এবং মুসলিমরা তিনটি ঈদের আনন্দ উপভোগ করবেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

২০৩০ সালে ৩৬ দিন রোজা, ২০৩৩-এ তিন ঈদের সম্ভাবনা

সৌর ও চন্দ্র বছরের হিসাবের পার্থক্যের কারণে অদূর ভবিষ্যতে বিরল এক ঘটনার সাক্ষী হবে বিশ্বের মুসলিম সম্প্রদায়। এর ফলে ২০৩০ সালে মুসলমানদের মোট ৩৬ দিন রোজা রাখতে হবে। এছাড়া ২০৩৩ সালে একই বছরে দুটি পূর্ণ রমজান মাস এবং তিনটি ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০৩০ সালের ৫ জানুয়ারি ১৪৫১ হিজরির রমজান মাস শুরু হবে। ৩০ দিন পর অর্থাৎ ৩ ফেব্রুয়ারি এই রমজান শেষ হবে। এরপর ওই বছরেরই ২৬ ডিসেম্বর থেকে ১৪৫২ হিজরির নতুন রমজান মাস গণনা শুরু হবে। ফলে বছর শেষে ২০৩০ সালে ৩০টি রোজার সঙ্গে আরও ৬টি রোজা যোগ হবে। সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের সিইও হাসান আহমেদ আল হারিরি জানান, চাঁদনি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়, যা ইংরেজি বা সৌর বছর থেকে ১১ দিন ছোট। এই ১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর রমজানের সময় এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালে এক ইংরেজি বছরে দুই রমজান পালন করতে হবে। ২০৩৩ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ওই বছরও দুটি পূর্ণ রমজান মাস থাকবে এবং মুসলিমরা তিনটি ঈদের আনন্দ উপভোগ করবেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…