নীলসাগর এক্সপ্রেসের ৫ বগি এখনও লাইনে নেই, উদ্ধারকাজ অব্যাহত

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৪টি উদ্ধার করে ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাকি ৫টি বগি সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাতিজা খাতুন।
বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার জংশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এই ঘটনায় উত্তরবঙ্গের কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্ট পদ্ধতি চালু করেছে, যাতে যাত্রীরা দুর্ঘটনাস্থলের একপাশ থেকে অন্যপাশে হেঁটে বা যানবাহনে করে গিয়ে অপেক্ষমান ট্রেনে উঠতে পারেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

নীলসাগর এক্সপ্রেসের ৫ বগি এখনও লাইনে নেই, উদ্ধারকাজ অব্যাহত

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৪টি উদ্ধার করে ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাকি ৫টি বগি সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাতিজা খাতুন।
বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার জংশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এই ঘটনায় উত্তরবঙ্গের কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্ট পদ্ধতি চালু করেছে, যাতে যাত্রীরা দুর্ঘটনাস্থলের একপাশ থেকে অন্যপাশে হেঁটে বা যানবাহনে করে গিয়ে অপেক্ষমান ট্রেনে উঠতে পারেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…