ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মোদি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক মাসব্যাপী পবিত্র রমজানের সিয়াম সাধনার পর এই আনন্দের উৎসবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের নতুন দিগন্ত তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় রোজা ও ইবাদতের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য পালন করেছেন। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ঈদের এই আয়োজন আমাদের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মতো চিরন্তন মূল্যবোধ জাগিয়ে তোলে।
নরেন্দ্র মোদি তার বার্তায় বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেছেন। একই সাথে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি আমীর এজাজের
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই দুর্বৃত্ত
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার লাখ জরিমানা
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স

আরও পড়ুন

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মোদি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক মাসব্যাপী পবিত্র রমজানের সিয়াম সাধনার পর এই আনন্দের উৎসবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের নতুন দিগন্ত তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় রোজা ও ইবাদতের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য পালন করেছেন। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ঈদের এই আয়োজন আমাদের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মতো চিরন্তন মূল্যবোধ জাগিয়ে তোলে।
নরেন্দ্র মোদি তার বার্তায় বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেছেন। একই সাথে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি…
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই…
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার…
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ…