দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ৫:১১ পিএম
দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজে অংশ নেবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আসন্ন ঈদে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে একই সারিতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় পর এমন ঘটনা ঘটতে চলেছে যেখানে রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন।

ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনা বিষয়ে তিনি জানান, এবার পুরুষ ও নারী মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৮টা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সাধারণ মুসল্লিদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে ময়দানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া আবহাওয়া পরিস্থিতির কথা বিবেচনা করে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানান মীর শাহে আলম।

ঈদ যাত্রা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিভাগের এই প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, সামান্য কিছু দুর্ঘটনা বাদে এবারের ঈদের যাত্রা ছিল অনেক আরামদায়ক এবং সুশৃঙ্খল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...