ঈদের নামাজের সঠিক নিয়ম ও তাকবিরের সংখ্যা জেনে নিন

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ১:১৪ পিএম
ঈদের নামাজের সঠিক নিয়ম ও তাকবিরের সংখ্যা জেনে নিন

ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ঈদের দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের ক্ষেত্রে এই নামাজটিও ওয়াজিব গণ্য। সাধারণ নামাজের তুলনায় ঈদের নামাজের প্রধান বৈশিষ্ট্য হলো এতে অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়া। এই নামাজে আজান বা ইকামতের বিধান নেই এবং মাঠে বা খোলা জায়গায় এটি আদায় করাই উত্তম বলে ইসলামি শরিয়তে বলা হয়েছে।

ঈদের প্রথম রাকাতে সানা পাঠের পর তিনবার অতিরিক্ত তাকবির দিতে হয়। প্রতিবার তাকবিরের সাথে হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে এবং শেষ তাকবিরে হাত বাঁধতে হবে। এরপর ইমামের সাথে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা তিলাওয়াত করে রুকু ও সিজদাহ সম্পন্ন করতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিয়ে রুকুতে যেতে হবে এবং বাকি কাজ নিয়মিত নামাজের মতো আদায় করতে হবে।

সূর্য উদয়ের পর থেকে দ্বিপ্রহর বা জোহরের আগ পর্যন্ত ঈদের নামাজের সময়। তবে ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া উত্তম, যাতে সদকাতুল ফিতর আদায়ের বেশি সময় পাওয়া যায়। নামাজের নিয়ত মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই, মনে মনে নিয়ত করলেই হবে। নামাজ শেষে ইমামের খুতবা শোনা ওয়াজিব। যদি কোনো কারণে জামাত মিস হয়ে যায়, তবে ঈদের নামাজের কোনো কাজা নেই, তবে চার রাকাত ইশরাকের নামাজ পড়ে নেওয়া উচিত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...