ঈদের নামাজে কোথায় থাকছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতারা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, একই স্থানে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই নামাজে অংশগ্রহণ করবেন।
নামাজের পর সকাল ১০টায় যমুনা সরকারি বাসভবনে কূটনীতিক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ এবং দলের শীর্ষ নেতারা ঢাকা ও নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশালের চরমোনাই মাদ্রাসা মসজিদে এবং খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের এড়ালিয়া ঈদগাহে নামাজের ইমামতি করবেন। খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
এসএসসি ফলাফল: এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬…
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা গেল পরিচয়
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক রহমান
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০ কর্মকর্তা

আরও পড়ুন

ঈদের নামাজে কোথায় থাকছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতারা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, একই স্থানে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই নামাজে অংশগ্রহণ করবেন।
নামাজের পর সকাল ১০টায় যমুনা সরকারি বাসভবনে কূটনীতিক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ এবং দলের শীর্ষ নেতারা ঢাকা ও নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশালের চরমোনাই মাদ্রাসা মসজিদে এবং খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের এড়ালিয়া ঈদগাহে নামাজের ইমামতি করবেন। খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ…
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
এসএসসি ফলাফল: এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬…
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা…
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক…
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০…