বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের নয় বগি লাইনচ্যুত, উদ্ধার অব্যাহত
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাকবলিত নয়টি কোচের মধ্যে চারটি লাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হলেও বাকি পাঁচটি উদ্ধারের কাজ এখনও চলছে। এই ঘটনায় উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পরই আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় ট্রেনটির এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে জংশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খাতিজা খাতুন জানিয়েছেন, উদ্ধার হওয়া চারটি কোচ পাবনার ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বাকি কোচগুলো সরানোর কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।
ট্রেন চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্ট পদ্ধতি চালু করেছে। এর অধীনে যাত্রীরা দুর্ঘটনাস্থলের একপাশে ট্রেন থেকে নেমে হেঁটে বা অন্য কোনো যানে করে অপর পাশে গিয়ে অপেক্ষমান ট্রেনে উঠছেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের নয় বগি লাইনচ্যুত, উদ্ধার অব্যাহত
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাকবলিত নয়টি কোচের মধ্যে চারটি লাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হলেও বাকি পাঁচটি উদ্ধারের কাজ এখনও চলছে। এই ঘটনায় উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পরই আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় ট্রেনটির এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে জংশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খাতিজা খাতুন জানিয়েছেন, উদ্ধার হওয়া চারটি কোচ পাবনার ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বাকি কোচগুলো সরানোর কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।
ট্রেন চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্ট পদ্ধতি চালু করেছে। এর অধীনে যাত্রীরা দুর্ঘটনাস্থলের একপাশে ট্রেন থেকে নেমে হেঁটে বা অন্য কোনো যানে করে অপর পাশে গিয়ে অপেক্ষমান ট্রেনে উঠছেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…