সান্তাহারে নীলসাগর: লাইনে ফিরল ৪ বগি, উদ্ধারে ব্যস্ত রেলওয়ে
বগুড়ার সান্তাহারের অদূরে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার অভিযান পুরোদমে চলছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ৯টি কোচের মধ্যে ৪টি সফলভাবে উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। তবে রেললাইন থেকে বাকি ৫টি কোচ সরানোর কাজ এখনও অব্যাহত রয়েছে।
আগের দিন বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় সান্তাহার জংশন ছাড়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাতিজা খাতুন জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই বাকি বগিগুলো সরিয়ে লাইন মেরামতের কাজ শেষ করা হবে।
এই ঘটনায় উত্তরবঙ্গের কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্ট পদ্ধতি চালু করেছে, যাতে যাত্রীরা দুর্ঘটনাস্থলের একপাশ থেকে নেমে অন্যপাশে গিয়ে অপেক্ষমান ট্রেনে উঠতে পারেন। লাইন স্বাভাবিক হলে ট্রেন চলাচল নিয়মিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাসকিন
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ: আসিফ নজরুল
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ হাজারের
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী

আরও পড়ুন

সান্তাহারে নীলসাগর: লাইনে ফিরল ৪ বগি, উদ্ধারে ব্যস্ত রেলওয়ে
বগুড়ার সান্তাহারের অদূরে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার অভিযান পুরোদমে চলছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ৯টি কোচের মধ্যে ৪টি সফলভাবে উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। তবে রেললাইন থেকে বাকি ৫টি কোচ সরানোর কাজ এখনও অব্যাহত রয়েছে।
আগের দিন বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় সান্তাহার জংশন ছাড়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাতিজা খাতুন জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই বাকি বগিগুলো সরিয়ে লাইন মেরামতের কাজ শেষ করা হবে।
এই ঘটনায় উত্তরবঙ্গের কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্ট পদ্ধতি চালু করেছে, যাতে যাত্রীরা দুর্ঘটনাস্থলের একপাশ থেকে নেমে অন্যপাশে গিয়ে অপেক্ষমান ট্রেনে উঠতে পারেন। লাইন স্বাভাবিক হলে ট্রেন চলাচল নিয়মিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা.…
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ:…
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫…