কুমিল্লায় কৃষিমন্ত্রী: খাদ্য মজুতে কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকালে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সক্ষম। তিনি আশ্বস্ত করেন যে, কোনো নাগরিককেই খাদ্য ঘাটতির কবলে পড়তে হবে না এবং এ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
বুধবার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য যেকোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন এবং কৃষক ও পারিবারিক কার্ডের মাধ্যমে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু, ইউএনও ফাতেমা তুজ জোহরা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রোববার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্যক্তিগত স্বার্থ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: গণপূর্তমন্ত্রী
পাঁচ কোটি টাকার চেক ডিজঅনার: ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি…
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদের বিকল্প নেই: শাহদাত সেলিম
রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল পাঠাল বিমান
ড্যাব চিকিৎসকদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. জুবাইদা

আরও পড়ুন

কুমিল্লায় কৃষিমন্ত্রী: খাদ্য মজুতে কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকালে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সক্ষম। তিনি আশ্বস্ত করেন যে, কোনো নাগরিককেই খাদ্য ঘাটতির কবলে পড়তে হবে না এবং এ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
বুধবার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য যেকোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন এবং কৃষক ও পারিবারিক কার্ডের মাধ্যমে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু, ইউএনও ফাতেমা তুজ জোহরা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রোববার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…
ব্যক্তিগত স্বার্থ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: গণপূর্তমন্ত্রী
পাঁচ কোটি টাকার চেক ডিজঅনার: ভোরের পাতা সম্পাদকের…
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদের বিকল্প নেই: শাহদাত…
রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল…