ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম ও কর্মসংস্থান নিষিদ্ধ, সতর্ক করলো দূতাবাস

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৯:৫১ পিএম
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম ও কর্মসংস্থান নিষিদ্ধ, সতর্ক করলো দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। গত ১৮ মার্চ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে সেখানে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভ্রমণ ভিসার অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দূতাবাস জানিয়েছে, ভিজিটর ভিসায় গিয়ে কোনো প্রকার অনুমতি ছাড়া কর্মসংস্থান নেওয়া বা কাজ করা যাবে না। মার্কিন কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিময়ে অর্থ নিয়ে কাজ করার ঘটনা ঘটলে ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। এছাড়া ডিগ্রি বা আনুষ্ঠানিক কোনো ক্রেডিট অর্জনের জন্য এই ভিসায় পড়াশোনা করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

একইসাথে ‘বার্থ ট্যুরিজম’ বা শিশুকে মার্কিন নাগরিকত্ব দেওয়ানোর উদ্দেশ্যে ভিজিটর ভিসায় গিয়ে সন্তান জন্ম দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। এ ধরনের উদ্দেশ্যে ভিসার অপপ্রয়োগ করলে আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন আগ্রহীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...