শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে আজ সন্ধ্যায় জাতীয় কমিটির সভা

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৮:২৬ পিএম
শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে আজ সন্ধ্যায় জাতীয় কমিটির সভা

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সারাদেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার খবর যাচাই-বাছাই করে এই সভা থেকেই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কি না এবং ঈদুল ফিতর কবে পালিত হবে তা নিশ্চিত করা হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই সভায় সভাপতিত্ব করবেন। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সারাদেশ থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য নিয়মিত যাচাই করা হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।

এদিকে, দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা যেন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়, সে জন্য ইসলামিক ফাউন্ডেশন সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। চাঁদ দেখার সংবাদ জানাতে ইসলামিক ফাউন্ডেশনের নির্দিষ্ট কয়েকটি টেলিফোন নম্বর ব্যবহার করা যাবে। এই নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে বা সরাসরি খবর দিয়ে চাঁদ দেখার তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...