সবার জন্য ন্যায়বিচার: জাতিসংঘে নারী ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৭:০৯ পিএম
সবার জন্য ন্যায়বিচার: জাতিসংঘে নারী ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের (সিএসডব্লিউ) ৭০তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) এই আন্তর্জাতিক ফোরামে তিনি জানান, নারী ও কন্যাশিশুদের জন্য সম্পূর্ণ সমঅধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বক্তব্যের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বেইজিং ঘোষণা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, সমাজের যেকোনো স্তরের বা পরিচয়ের নারীরা যাতে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা ও ন্যায়বিচার লাভ করতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের ভূমিকা ইতোমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

এছাড়াও তিনি বর্তমান বিশ্বে নারীদের অগ্রগতিতে বাধা হিসেবে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা এবং ডিজিটাল বিভাজনের মতো সমস্যাগুলোর কথা তুলে ধরেন। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মানবপাচার প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উল্লেখ্য, এবারের সিএসডব্লিউ অধিবেশন আগামী ১৯ মার্চ পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...