কুমিল্লায় কৃষিমন্ত্রী, খাদ্য মজুদ ঠিক আছে কয়েক মাস চলবে

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৬:২৬ পিএম
কুমিল্লায় কৃষিমন্ত্রী, খাদ্য মজুদ ঠিক আছে কয়েক মাস চলবে

কুমিল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুত দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা সহজেই মেটানো সম্ভব হবে। তিনি নিশ্চিত করেছেন, কোনো বাধাই যেন সাধারণ মানুষের খাদ্যের অপ্রতুলতায় ভোগাতে না পারে, সেজন্য সরকার যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার দুপুরে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থে শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে স্থায়ী ক্ষতির মুখে পড়ে না হয়। তিনি আরও জানান, কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়ায় কৃষকদের ঋণ ও প্রণোদনার মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে সরকার।

মন্ত্রী এ সময় দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতার মতো প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়া হচ্ছে। শেষে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মু. রেজা হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...