আইজিপির বাসভবনে চুরির গুজব, ঝড়ে পড়া তার চুরির অভিযোগে গ্রেপ্তার ৩
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। আসলে ঝড়-বৃষ্টির কারণে বাড়ির বাইরের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে, যা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
পুলিশ সদর দফতর জানায়, গত সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে প্রবল বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় বাসার বাইরের ওয়ালের সংযোগে থাকা সার্ভিস লাইনের তার রাস্তায় পড়ে যায়। পরে ওই তার নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া তার উদ্ধার করেছে। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাড়িতে চুরির খবর প্রকাশিত হলে বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে পুলিশ সদর দফতর। তারা জানায়, বাসার ভেতরে কিছু চুরি হয়নি, শুধুমাত্র বাইরের তার চুরির ঘটনায় এই তিনজনকে আটক করা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আইজিপির বাসভবনে চুরির গুজব, ঝড়ে পড়া তার চুরির অভিযোগে গ্রেপ্তার ৩
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। আসলে ঝড়-বৃষ্টির কারণে বাড়ির বাইরের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে, যা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
পুলিশ সদর দফতর জানায়, গত সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে প্রবল বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় বাসার বাইরের ওয়ালের সংযোগে থাকা সার্ভিস লাইনের তার রাস্তায় পড়ে যায়। পরে ওই তার নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া তার উদ্ধার করেছে। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাড়িতে চুরির খবর প্রকাশিত হলে বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে পুলিশ সদর দফতর। তারা জানায়, বাসার ভেতরে কিছু চুরি হয়নি, শুধুমাত্র বাইরের তার চুরির ঘটনায় এই তিনজনকে আটক করা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…