ঈদের ছুটিতেও থেমে নেই প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, বাসায় বসেই তদারকি
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও কোনো অবকাশ নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের। গুলশানের বাসভবন থেকেই তিনি জরুরি সরকারি কাজকর্ম সম্পন্ন করছেন এবং সারাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি করছেন। এছাড়া তিনি বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অবস্থা সম্পর্কেও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির সময়ও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সরকারি গুরুত্বপূর্ণ ফাইল ও জরুরি কাজ সামলাচ্ছেন। তিনি সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির কাজ যথাসময়ে শেষ হচ্ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা বলে কাজের গতি ও মান যাচাই করছেন।
রুমন আরও জানান, নগরবাসীর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের সাথে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা ও মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন। উল্লেখ্য, ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।
সম্পর্কিত খবর
পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনায় জোর সরকারের
মুগদা ও খিলক্ষেতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ২৫ আসামি গ্রেফতার
ধোঁয়া নির্গমনে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, সবচেয়ে বেশি মতিঝিলে
সন্তানের চিকিৎসায় সব শেষ, নিজের কিডনি বদলাতে হাল ছাড়েননি শিক্ষক…
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস হবে: ‘র’ প্রধানের সফর প্রসঙ্গে উপদেষ্টা
চাহিদার চেয়ে কম সরবরাহ: বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

ঈদের ছুটিতেও থেমে নেই প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, বাসায় বসেই তদারকি
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও কোনো অবকাশ নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের। গুলশানের বাসভবন থেকেই তিনি জরুরি সরকারি কাজকর্ম সম্পন্ন করছেন এবং সারাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি করছেন। এছাড়া তিনি বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অবস্থা সম্পর্কেও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির সময়ও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সরকারি গুরুত্বপূর্ণ ফাইল ও জরুরি কাজ সামলাচ্ছেন। তিনি সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির কাজ যথাসময়ে শেষ হচ্ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা বলে কাজের গতি ও মান যাচাই করছেন।
রুমন আরও জানান, নগরবাসীর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের সাথে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা ও মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন। উল্লেখ্য, ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।
সম্পর্কিত খবর
পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনায় জোর সরকারের
মুগদা ও খিলক্ষেতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ২৫…
ধোঁয়া নির্গমনে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, সবচেয়ে বেশি…
সন্তানের চিকিৎসায় সব শেষ, নিজের কিডনি বদলাতে হাল…
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস হবে: ‘র’ প্রধানের সফর…
চাহিদার চেয়ে কম সরবরাহ: বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে দুঃখ প্রকাশ…