লঞ্চে ১০ শতাংশ ভাড়া কমানোর ঘোষণা, স্বস্তিদায়ক হবে ঈদযাত্রা
নৌ-পরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান আশা প্রকাশ করেছেন যে, চলতি বছরের ঈদ যাত্রা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক হবে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে যমুনা সেতু পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, সরকারের সবরকম প্রস্তুতি ও তৎপরতার ফলে এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে।
প্রতিমন্ত্রী জানান, নৌ-পথে যাত্রীদের সুবিধার্থে এবার লঞ্চ ও স্টিমারের ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে। নৌযান মালিকদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং প্রতিটি নৌযানে তা প্রদর্শন করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ তারা পাননি।
যমুনা সেতু এলাকায় বর্তমানে যানজট নেই জানিয়ে তিনি বলেন, বুধবার গার্মেন্টস শ্রমিকদের ছুটির দিনেও একই ধরনের পরিস্থিতি বজায় থাকলে যাত্রা আরো সহজ হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। এসময় তিনি যমুনা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

লঞ্চে ১০ শতাংশ ভাড়া কমানোর ঘোষণা, স্বস্তিদায়ক হবে ঈদযাত্রা
নৌ-পরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান আশা প্রকাশ করেছেন যে, চলতি বছরের ঈদ যাত্রা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক হবে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে যমুনা সেতু পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, সরকারের সবরকম প্রস্তুতি ও তৎপরতার ফলে এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে।
প্রতিমন্ত্রী জানান, নৌ-পথে যাত্রীদের সুবিধার্থে এবার লঞ্চ ও স্টিমারের ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে। নৌযান মালিকদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং প্রতিটি নৌযানে তা প্রদর্শন করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ তারা পাননি।
যমুনা সেতু এলাকায় বর্তমানে যানজট নেই জানিয়ে তিনি বলেন, বুধবার গার্মেন্টস শ্রমিকদের ছুটির দিনেও একই ধরনের পরিস্থিতি বজায় থাকলে যাত্রা আরো সহজ হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। এসময় তিনি যমুনা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…