জাতিসংঘে নারী অধিকার ও ন্যায়বিচারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের (CSW70) ৭০তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট জানিয়েছেন, দেশের সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মঙ্গলবার (১৭ মার্চ) এই অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বাংলাদেশের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে যেখানেই নারীরা অবস্থান করুক না কেন, তাদের জন্য আইনি সুরক্ষা ও ন্যায়বিচারের দ্বার সবসময় উন্মুক্ত থাকা প্রয়োজন। একইসাথে বেইজিং ঘোষণা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি নারীদের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন।
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা এবং ডিজিটাল বৈষম্য নতুন করে নারীদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করেন ড. খলিলুর রহমান। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নারী নেতৃত্বাধীন বিচার ব্যবস্থা জোরদার এবং মানবপাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।
সম্পর্কিত খবর
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর আহ্বান
জ্বালানি খাতে আগের ধারাবাহিকতা ভাঙতে বৈপ্লবিক পদক্ষেপের ডাক
কলম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর
২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের: ইউএসবিবিসি
সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা

আরও পড়ুন

জাতিসংঘে নারী অধিকার ও ন্যায়বিচারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের (CSW70) ৭০তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট জানিয়েছেন, দেশের সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মঙ্গলবার (১৭ মার্চ) এই অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বাংলাদেশের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে যেখানেই নারীরা অবস্থান করুক না কেন, তাদের জন্য আইনি সুরক্ষা ও ন্যায়বিচারের দ্বার সবসময় উন্মুক্ত থাকা প্রয়োজন। একইসাথে বেইজিং ঘোষণা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি নারীদের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন।
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা এবং ডিজিটাল বৈষম্য নতুন করে নারীদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করেন ড. খলিলুর রহমান। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নারী নেতৃত্বাধীন বিচার ব্যবস্থা জোরদার এবং মানবপাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।
সম্পর্কিত খবর
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর…
জ্বালানি খাতে আগের ধারাবাহিকতা ভাঙতে বৈপ্লবিক পদক্ষেপের ডাক
কলম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর
২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের:…