ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি: সড়ক মন্ত্রী
পটুয়াখালীর দুমকিতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় সারাদেশে কোনো পরিবহণে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হয়নি। তিনি দাবি করেন, বরং অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কম নিয়েছেন পরিবহণ মালিকরা। যদি কেউ অতিরিক্ত ভাড়ার প্রমাণ দিতে পারেন, তবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
মঙ্গলবার বিকালে দুমকির নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং তিনি নিজে বিষয়টি তদারকি করছেন। এছাড়া নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ শেষ হলে এলাকার ২৫ লাখ মানুষ যোগাযোগ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এই সেতু এলাকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করা হয়।
বরিশালের বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দুমকির মধ্যবর্তী পাণ্ডব-পায়রা নদীর ওপর এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আবুল হোসেন খান এবং জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চায় ঢাকা
রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে: সেতুমন্ত্রী
তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন সম্রাট রোবায়েত
যুদ্ধকবলিত মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জানমালের নিরাপত্তায় সক্রিয় সরকার
বিমানের নতুন দায়িত্বে মিজানুর রশীদ, সংস্কারে প্রত্যাশা

আরও পড়ুন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি: সড়ক মন্ত্রী
পটুয়াখালীর দুমকিতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় সারাদেশে কোনো পরিবহণে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হয়নি। তিনি দাবি করেন, বরং অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কম নিয়েছেন পরিবহণ মালিকরা। যদি কেউ অতিরিক্ত ভাড়ার প্রমাণ দিতে পারেন, তবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
মঙ্গলবার বিকালে দুমকির নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং তিনি নিজে বিষয়টি তদারকি করছেন। এছাড়া নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ শেষ হলে এলাকার ২৫ লাখ মানুষ যোগাযোগ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এই সেতু এলাকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করা হয়।
বরিশালের বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দুমকির মধ্যবর্তী পাণ্ডব-পায়রা নদীর ওপর এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আবুল হোসেন খান এবং জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চায়…
রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে:…