ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর ফাঁকে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি)-র নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ৬৬৩ জন সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে এই আন্তর্জাতিক সংস্থা। এছাড়া নির্বাচনি দায়িত্ব পালনে সহায়তার জন্য একটি আইনসংবলিত হ্যান্ডবুকও তৈরি করে দেয় ইউএনওডিসি।
পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংস্থাটির কারিগরি সহায়তা ও পরামর্শ প্রয়োজন। জবাবে ইউএনওডিসি নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে মাদকবিরোধী সমাবেশ, এসপি মাসুদের সামাজিক প্রতিরোধের ডাক
অলংকারিক কমিটিতে পরিণত হচ্ছে অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটি: হাসনাত আবদুল্লাহ
সংসদীয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা: হাসনাত আবদুল্লাহ
মাদক রাষ্ট্রের জন্য হুমকি: হাটহাজারীতে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
সরকারদলীয় সদস্যদের বাধায় ‘অলংকারিক কমিটিতে’ পরিণত অর্থ মন্ত্রণালয়
চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আরও পড়ুন

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর ফাঁকে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি)-র নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ৬৬৩ জন সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে এই আন্তর্জাতিক সংস্থা। এছাড়া নির্বাচনি দায়িত্ব পালনে সহায়তার জন্য একটি আইনসংবলিত হ্যান্ডবুকও তৈরি করে দেয় ইউএনওডিসি।
পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংস্থাটির কারিগরি সহায়তা ও পরামর্শ প্রয়োজন। জবাবে ইউএনওডিসি নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে মাদকবিরোধী সমাবেশ, এসপি মাসুদের সামাজিক প্রতিরোধের ডাক
অলংকারিক কমিটিতে পরিণত হচ্ছে অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটি:…
সংসদীয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা: হাসনাত আবদুল্লাহ
মাদক রাষ্ট্রের জন্য হুমকি: হাটহাজারীতে সামাজিক প্রতিরোধ গড়ার…