ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনওডিসি বৈঠক: পুলিশ সংস্কারে জোর প্রতিশ্রুতি
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। স্থানীয় সময় সোমবার বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে ইউএনওডিসি বাংলাদেশ পুলিশের ৬৬৩ জন সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে এবং একটি নির্বাচনি আইনসংবলিত হ্যান্ডবুক তৈরি করে দিয়েছে।
পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমেদ। তিনি এ সংস্কার কর্মসূচিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা ও নীতিনির্ধারণী পরামর্শ কামনা করেন। জবাবে বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়ন ও মাদক দমনে সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন জন ব্র্যান্ডোলিনো এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে মাদকবিরোধী সমাবেশ, এসপি মাসুদের সামাজিক প্রতিরোধের ডাক
অলংকারিক কমিটিতে পরিণত হচ্ছে অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটি: হাসনাত আবদুল্লাহ
সংসদীয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা: হাসনাত আবদুল্লাহ
মাদক রাষ্ট্রের জন্য হুমকি: হাটহাজারীতে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
সরকারদলীয় সদস্যদের বাধায় ‘অলংকারিক কমিটিতে’ পরিণত অর্থ মন্ত্রণালয়
চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আরও পড়ুন

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনওডিসি বৈঠক: পুলিশ সংস্কারে জোর প্রতিশ্রুতি
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। স্থানীয় সময় সোমবার বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে ইউএনওডিসি বাংলাদেশ পুলিশের ৬৬৩ জন সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে এবং একটি নির্বাচনি আইনসংবলিত হ্যান্ডবুক তৈরি করে দিয়েছে।
পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমেদ। তিনি এ সংস্কার কর্মসূচিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা ও নীতিনির্ধারণী পরামর্শ কামনা করেন। জবাবে বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়ন ও মাদক দমনে সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন জন ব্র্যান্ডোলিনো এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে মাদকবিরোধী সমাবেশ, এসপি মাসুদের সামাজিক প্রতিরোধের ডাক
অলংকারিক কমিটিতে পরিণত হচ্ছে অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটি:…
সংসদীয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা: হাসনাত আবদুল্লাহ
মাদক রাষ্ট্রের জন্য হুমকি: হাটহাজারীতে সামাজিক প্রতিরোধ গড়ার…