পুলিশ সংস্কারে ইউএনওডিসির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসির (UNODC) নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১৬ মার্চ) ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইউএনওডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্থাটি নির্বাচনের আগে ৬৬৩ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নির্বাচনি আইনসংবলিত একটি হ্যান্ডবুক তৈরি করে দিয়েছিল।
পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে ইউএনওডিসির কারিগরি সহায়তা ও পরামর্শ কামনা করেন তিনি। জবাবে ইউএনওডিসি প্রধান বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে মাদক ও সাইবার অপরাধ দমনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
নয় অঞ্চলে ঝোড়ো বাতাসের পূর্বাভাস, জারি সতর্ক সংকেত
বাঁশখালী-সাতকানিয়ায় বন্যার ক্ষত: ১৫৮ কিমি সড়ক ও ৩৩ ব্রিজ ধ্বংস
সংসদে মন্ত্রিসভার নতুন দায়িত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান
চট্টগ্রামে হাসপাতালগুলোতে অনিয়ম, পার্কিং ও নিরাপত্তায় চউকের নোটিশ
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান
সাতকানিয়ায় মাকে মারধর: মাদকাসক্ত ছেলের এক বছরের জেল

আরও পড়ুন

পুলিশ সংস্কারে ইউএনওডিসির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসির (UNODC) নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১৬ মার্চ) ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইউএনওডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্থাটি নির্বাচনের আগে ৬৬৩ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নির্বাচনি আইনসংবলিত একটি হ্যান্ডবুক তৈরি করে দিয়েছিল।
পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে ইউএনওডিসির কারিগরি সহায়তা ও পরামর্শ কামনা করেন তিনি। জবাবে ইউএনওডিসি প্রধান বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে মাদক ও সাইবার অপরাধ দমনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
নয় অঞ্চলে ঝোড়ো বাতাসের পূর্বাভাস, জারি সতর্ক সংকেত
বাঁশখালী-সাতকানিয়ায় বন্যার ক্ষত: ১৫৮ কিমি সড়ক ও ৩৩…
সংসদে মন্ত্রিসভার নতুন দায়িত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান
চট্টগ্রামে হাসপাতালগুলোতে অনিয়ম, পার্কিং ও নিরাপত্তায় চউকের নোটিশ
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক…