সংসদ গ্রন্থাগার পরিদর্শনে ডেপুটি স্পিকার, তথ্য সেবায় গুরুত্ব
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বুলেটিন তৈরির পাশাপাশি সঠিক তথ্য সরবরাহের ক্ষেত্রে সংসদ গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গতকাল সোমবার (১৬ মার্চ) তিনি জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগার পরিদর্শনে যান এবং সেখানকার কার্যক্রম বাস্তবায়নের নানা দিক সরেজমিন দেখেন।
এ সময় ডেপুটি স্পিকার গ্রন্থাগারে সংরক্ষিত দৈনিক নিউজ ক্লিপিং, দেশি ও বিদেশি জার্নাল, পত্রিকা এবং বিভিন্ন সংসদীয় বিতর্কের খতিয়ান বিশেষ করে ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। গ্রন্থাগারের কাজের গতি বাড়াতে তিনি গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় ও সহযোগিতার ওপর জোর দেন। এছাড়া সরকারি গেজেট এবং ডিএলআর নিয়মিত ও ধারাবাহিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করতেও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সংসদ সদস্যদের গ্রন্থাগারের সুবিধাদি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে এ সময় বিস্তারিত আলোচনা হয়। সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। পরিদর্শনকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ
তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ: সম্পর্ক নিয়ে আশাবাদ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে বড় ছিনতাই, লুট হলো সাড়ে ১…
চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫ গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

আরও পড়ুন

সংসদ গ্রন্থাগার পরিদর্শনে ডেপুটি স্পিকার, তথ্য সেবায় গুরুত্ব
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বুলেটিন তৈরির পাশাপাশি সঠিক তথ্য সরবরাহের ক্ষেত্রে সংসদ গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গতকাল সোমবার (১৬ মার্চ) তিনি জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগার পরিদর্শনে যান এবং সেখানকার কার্যক্রম বাস্তবায়নের নানা দিক সরেজমিন দেখেন।
এ সময় ডেপুটি স্পিকার গ্রন্থাগারে সংরক্ষিত দৈনিক নিউজ ক্লিপিং, দেশি ও বিদেশি জার্নাল, পত্রিকা এবং বিভিন্ন সংসদীয় বিতর্কের খতিয়ান বিশেষ করে ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। গ্রন্থাগারের কাজের গতি বাড়াতে তিনি গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় ও সহযোগিতার ওপর জোর দেন। এছাড়া সরকারি গেজেট এবং ডিএলআর নিয়মিত ও ধারাবাহিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করতেও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সংসদ সদস্যদের গ্রন্থাগারের সুবিধাদি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে এ সময় বিস্তারিত আলোচনা হয়। সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। পরিদর্শনকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ
তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ: সম্পর্ক নিয়ে…
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে বড় ছিনতাই, লুট হলো…
চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ…