ঈদে মাঠ প্রশাসনের অভিযোগে জনপ্রশাসনে কন্ট্রোল রুম চালু
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে মাঠ পর্যায়ের প্রশাসনের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ প্রশাসন থেকে আসা যেকোনো অভিযোগ বা তথ্য দ্রুত গ্রহণ ও সমাধানের নিমিত্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সোমবার, ১৬ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের অভ্যন্তরে পরিসংখ্যান ও গবেষণা ইউনিটের সাথে সংযুক্ত করে ভবন নং-২ এর চতুর্থ তলায় এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় অভিযোগ বা তথ্য আদান-প্রদানের জন্য নির্ধারিত এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর +৮৮০২৪৭১২৪৪১৬।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। এর ফলে ঈদের সময় মাঠ প্রশাসনের সামনে আসা কোনো সমস্যার দ্রুত সমাধান করতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ঈদে মাঠ প্রশাসনের অভিযোগে জনপ্রশাসনে কন্ট্রোল রুম চালু
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে মাঠ পর্যায়ের প্রশাসনের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ প্রশাসন থেকে আসা যেকোনো অভিযোগ বা তথ্য দ্রুত গ্রহণ ও সমাধানের নিমিত্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সোমবার, ১৬ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের অভ্যন্তরে পরিসংখ্যান ও গবেষণা ইউনিটের সাথে সংযুক্ত করে ভবন নং-২ এর চতুর্থ তলায় এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় অভিযোগ বা তথ্য আদান-প্রদানের জন্য নির্ধারিত এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর +৮৮০২৪৭১২৪৪১৬।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। এর ফলে ঈদের সময় মাঠ প্রশাসনের সামনে আসা কোনো সমস্যার দ্রুত সমাধান করতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…