শুটার ফয়সালকে ফেরত আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ: প্রতিমন্ত্রী
শরিফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামি ও তার সহযোগীদের দেশে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ। সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ওই আসামিদের সঙ্গে দেখা করার অনুমতি বা কনস্যুলার অ্যাক্সেসের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় গ্রেফতার শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামির পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ফিলিপ সাংমার সঙ্গেও সাক্ষাতের আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এ অনুমতি মেলেনি। তবে তাদের ফেরত আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
এছাড়া র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো মানবাধিকার সংগঠনগুলোর চিঠির বিষয়ে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার র্যাবকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। বর্তমান সরকার মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনওডিসি বৈঠক: পুলিশ সংস্কারে জোর প্রতিশ্রুতি
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক পাস বাধ্যতামূলক, জারি হলো প্রজ্ঞাপন
তিন মাসে বদলে যাচ্ছে শিক্ষাকারিকুলাম, ফের পরীক্ষাভিত্তিক ভর্তি
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সিইসির দাবি, কেউ ভোট দিতে পারেননি…
ঈদের বোনাস নিয়ে ধোঁয়াশা, মালিকদের দাবি শতভাগ আদায় শ্রমিকদের অভিযোগ

আরও পড়ুন

শুটার ফয়সালকে ফেরত আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ: প্রতিমন্ত্রী
শরিফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামি ও তার সহযোগীদের দেশে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ। সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ওই আসামিদের সঙ্গে দেখা করার অনুমতি বা কনস্যুলার অ্যাক্সেসের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় গ্রেফতার শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামির পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ফিলিপ সাংমার সঙ্গেও সাক্ষাতের আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এ অনুমতি মেলেনি। তবে তাদের ফেরত আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
এছাড়া র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো মানবাধিকার সংগঠনগুলোর চিঠির বিষয়ে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার র্যাবকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। বর্তমান সরকার মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনওডিসি বৈঠক: পুলিশ সংস্কারে জোর প্রতিশ্রুতি
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ ও পুলিশ সংস্কারে সহযোগিতার…
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক পাস বাধ্যতামূলক, জারি হলো…
তিন মাসে বদলে যাচ্ছে শিক্ষাকারিকুলাম, ফের পরীক্ষাভিত্তিক ভর্তি
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সিইসির দাবি, কেউ ভোট…
ঈদের বোনাস নিয়ে ধোঁয়াশা, মালিকদের দাবি শতভাগ আদায়…