উন্নয়নে ইমামদের ভূমিকার ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আগামীতে সারাদেশে উন্নয়নমূলক কাজের তদারকির দায়িত্বে ইমামদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, এর ফলে সামাজিক ভারসাম্য রক্ষা পাবে এবং সাধারণ মানুষ উন্নয়নে নিজেদের অংশীদারিত্বের অনুভূতি পাবে।
অনুষ্ঠানে নগরীর ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম ও ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনকে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার সম্মানী প্রদান করা হয়। এসময় বাণিজ্যমন্ত্রী আরও জানান, ইমামদের সুরক্ষায় শিগগিরই একটি বিধিমালা প্রণয়ন করা হবে যাতে কোনো ব্যক্তিগত ইচ্ছায় তাদের চাকরিচ্যুত করা না যায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইমামদের সম্মানী এমন পর্যায়ে নির্ধারণ করা হবে, যাতে চার থেকে ছয় সদস্যের একটি পরিবার আর্থিকভাবে স্বচ্ছল থাকতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
সম্পর্কিত খবর
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের সম্মানি
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার করল পুলিশ
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন কুমিল্লার এসপি
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র…
ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুর ভয় দূর করুন: চসিক মেয়রের আহ্বান

আরও পড়ুন

উন্নয়নে ইমামদের ভূমিকার ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আগামীতে সারাদেশে উন্নয়নমূলক কাজের তদারকির দায়িত্বে ইমামদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, এর ফলে সামাজিক ভারসাম্য রক্ষা পাবে এবং সাধারণ মানুষ উন্নয়নে নিজেদের অংশীদারিত্বের অনুভূতি পাবে।
অনুষ্ঠানে নগরীর ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম ও ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনকে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার সম্মানী প্রদান করা হয়। এসময় বাণিজ্যমন্ত্রী আরও জানান, ইমামদের সুরক্ষায় শিগগিরই একটি বিধিমালা প্রণয়ন করা হবে যাতে কোনো ব্যক্তিগত ইচ্ছায় তাদের চাকরিচ্যুত করা না যায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইমামদের সম্মানী এমন পর্যায়ে নির্ধারণ করা হবে, যাতে চার থেকে ছয় সদস্যের একটি পরিবার আর্থিকভাবে স্বচ্ছল থাকতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
সম্পর্কিত খবর
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের…
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই…
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার…
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন…
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে…
ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুর ভয় দূর করুন: চসিক…