ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আবদুর রহমান সানি

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৭:৪০ পিএম
ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আবদুর রহমান সানি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আবদুর রহমান সানিকে। গত ১৬ মার্চ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

জানা গেছে, আবদুর রহমান সানি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম এবং ওই এলাকার জনগণের সেবা নিশ্চিত করতেই তাকে এই বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসনে বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি বগুড়া আসনটি ছেড়ে দিয়ে রাজধানীর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...