ফারাক্কা বাঁধে বিলীন হচ্ছে নদী-খাল, অস্তিত্ব সংকট: টুকু

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রভাবে বাংলাদেশের খাল ও নদীগুলো এখন ধ্বংসের মুখে। সোমবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন পূর্ব এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রথম খাল খনন ও সেচ ব্যবস্থা চালু করেছিলেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং তখন বিদেশেও খাদ্য রপ্তানি করা হতো। তবে পরবর্তীতে কেউ এই খাল খনন কর্মসূচি আমলে না নেওয়ার ফলে বর্তমানে সংকট দেখা দিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

ফারাক্কা বাঁধে বিলীন হচ্ছে নদী-খাল, অস্তিত্ব সংকট: টুকু

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রভাবে বাংলাদেশের খাল ও নদীগুলো এখন ধ্বংসের মুখে। সোমবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন পূর্ব এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রথম খাল খনন ও সেচ ব্যবস্থা চালু করেছিলেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং তখন বিদেশেও খাদ্য রপ্তানি করা হতো। তবে পরবর্তীতে কেউ এই খাল খনন কর্মসূচি আমলে না নেওয়ার ফলে বর্তমানে সংকট দেখা দিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…