শিক্ষাঙ্গনে বড় পরিবর্তন: ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও ইউজিসি চেয়ারম্যান

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৫:১৯ পিএম
শিক্ষাঙ্গনে বড় পরিবর্তন: ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও ইউজিসি চেয়ারম্যান

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার একযোগে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। এই নিয়োগ উচ্চশিক্ষা ব্যবস্থার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দায়িত্ব পেয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এছাড়া কুষ্টিয়া প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দায়িত্বে আসছেন অধ্যাপক ড. মো. মাসউদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নেতৃত্বে আসছেন অধ্যাপক ড. ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দায়িত্ব পেয়েছেন অধ্যাপক রইস উদ্দিন। ইউজিসির চেয়ারম্যান পদে পরিবর্তন এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়েছে, যিনি পদত্যাগ করা অধ্যাপক ড. এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...