খাল খননে কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে: বিমানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৪:৪২ পিএম
খাল খননে কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে: বিমানমন্ত্রী

মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সোমবার (১৬ মার্চ) দুপুরে দৌলতপুরের তালুকনগরে তালুক হাপানিয়া-উলাইল খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। অতীতে গ্রামাঞ্চলের প্রাকৃতিক খাল-বিলগুলো কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কালের পরিক্রমায় এগুলো ভরাট হয়ে গেছে। ফলে সেচ সংকট ও জলাবদ্ধতার মতো সমস্যা দেখা দিয়েছে, যা সমাধানে সরকার পরিকল্পিতভাবে পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং বর্ষার পানি দ্রুত নিষ্কাশিত হবে। এতে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসবে। সরকার শিক্ষা ও স্বাস্থ্যর পাশাপাশি কৃষি খাতেও উন্নয়নের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সারওয়ার আলম ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...