ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত, জানালেন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য স্থগিত থাকা পর্যটন বা ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হাইকমিশনার বলেন, ভিসা সেবা স্বাভাবিক করতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তবে এটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, ভিসা চালু হলেই তা জানা যাবে। এর আগে চলতি মাসের শুরুতেও তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ সুবিধা অচিরেই স্বাভাবিক হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার ক্রস-বর্ডার বিদ্যুৎ ও শক্তি সংযোগ (এনার্জি কানেক্টিভিটি) জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান প্রণয় ভার্মা। পাশাপাশি বর্তমানে চলমান বিভিন্ন যৌথ প্রকল্পের অগ্রগতি নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় করা হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত, জানালেন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য স্থগিত থাকা পর্যটন বা ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হাইকমিশনার বলেন, ভিসা সেবা স্বাভাবিক করতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তবে এটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, ভিসা চালু হলেই তা জানা যাবে। এর আগে চলতি মাসের শুরুতেও তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ সুবিধা অচিরেই স্বাভাবিক হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার ক্রস-বর্ডার বিদ্যুৎ ও শক্তি সংযোগ (এনার্জি কানেক্টিভিটি) জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান প্রণয় ভার্মা। পাশাপাশি বর্তমানে চলমান বিভিন্ন যৌথ প্রকল্পের অগ্রগতি নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় করা হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…