মধ্যপ্রাচ্য সংঘাতে শাহজালালে আরও ২৮ ফ্লাইট বাতিল, সংখ্যা দাড়ালো ৫২৮
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনার ওপর। সোমবার (১৬ মার্চ) এই বিমানবন্দর থেকে আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ১৭ দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮টিতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক সূত্রে জানা গেছে, আজ কুয়েতের দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ ও ইউএই) আটটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) দুটি, জাজিরার (কুয়েত) চারটি, ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।
আকাশসীমার নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের ওপর দিয়ে বিমান চলাচল সীমিত করা হয়। এর প্রভাবে শাহজালাল বিমানবন্দর থেকে ওই সব দেশে ফ্লাইট বাতিলের পালা শুরু হয়। বেবিচক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য সংঘাতে শাহজালালে আরও ২৮ ফ্লাইট বাতিল, সংখ্যা দাড়ালো ৫২৮
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনার ওপর। সোমবার (১৬ মার্চ) এই বিমানবন্দর থেকে আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ১৭ দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮টিতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক সূত্রে জানা গেছে, আজ কুয়েতের দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ ও ইউএই) আটটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) দুটি, জাজিরার (কুয়েত) চারটি, ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।
আকাশসীমার নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের ওপর দিয়ে বিমান চলাচল সীমিত করা হয়। এর প্রভাবে শাহজালাল বিমানবন্দর থেকে ওই সব দেশে ফ্লাইট বাতিলের পালা শুরু হয়। বেবিচক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…