সরকারি ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ নেই, উল্টো কম নিচ্ছেন মালিকরা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের কোনো প্রমাণ গত এক সপ্তাহে পাওয়া যায়নি। তিনি বলেছেন, যাত্রীদের আকৃষ্ট করতে পরিবহন মালিকরা বরং নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকা নিচ্ছেন।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, তবে মালিকরা ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকায় টিকিট বিক্রি করছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির তিনি পাননি। এ সময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।
টার্মিনালের বাইরের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বাসের সংখ্যার তুলনায় পার্কিংয়ের সুযোগ কম থাকায় কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএ যৌথভাবে এর সমাধান করবে। এক টাকাও বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, মোবাইল কোর্ট ও ভিজিলেন্স টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

সরকারি ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ নেই, উল্টো কম নিচ্ছেন মালিকরা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের কোনো প্রমাণ গত এক সপ্তাহে পাওয়া যায়নি। তিনি বলেছেন, যাত্রীদের আকৃষ্ট করতে পরিবহন মালিকরা বরং নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকা নিচ্ছেন।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, তবে মালিকরা ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকায় টিকিট বিক্রি করছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির তিনি পাননি। এ সময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।
টার্মিনালের বাইরের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বাসের সংখ্যার তুলনায় পার্কিংয়ের সুযোগ কম থাকায় কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএ যৌথভাবে এর সমাধান করবে। এক টাকাও বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, মোবাইল কোর্ট ও ভিজিলেন্স টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…