ঈদে বাড়বে না তেলের দাম, সংকট নেই: সেতুমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ১২:২৩ পিএম
ঈদে বাড়বে না তেলের দাম, সংকট নেই: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং এর দামও বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য নির্মিত শৌচাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গত রাত থেকেই সারাদেশের সব পাম্পে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তেলের কোনো ঘাটতি না থাকায় দাম বাড়ারো কোনো সম্ভাবনা নেই। এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভাড়ার বিষয়ে মন্ত্রী স্পষ্ট জানান, অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি কেউ নিতে পারবে না। এমনকি ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলাচল করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...