ডিএমপিতে প্রশাসনিক রদবদল, ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ১১:৫৮ এএম
ডিএমপিতে প্রশাসনিক রদবদল, ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের রদবদল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃতদের মধ্যে ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের সেকেন্ড ইন কমান্ড, উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের সেকেন্ড ইন কমান্ড এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের সেকেন্ড ইন কমান্ড হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতি পেয়ে এডিসি হওয়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেনকে রমনা জোনে, খিলগাঁও বিভাগের এসি মু. আল. আমিন সরকারকে উত্তরা জোনে এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। মিরপুরের পেট্রোল এসি মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) দায়িত্বে বদলি করা হয়েছে। সর্বশেষ, মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...