ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা, চালু থাকবে ইমার্জেন্সি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে হাসপাতালের জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান এবং এমআরআই সার্বক্ষণিক চালু রাখতে হবে। পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড ও সার্জিক্যাল সামগ্রীর মজুদ নিশ্চিত করতে হবে এবং অ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘণ্টা সচল রাখতে হবে। এছাড়া বহির্বিভাগ একবারে ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না।
প্রতিষ্ঠান প্রধানদের ছুটিকালীন সেবা নিশ্চিতে জনবল সমন্বয় করে ছুটি মঞ্জুরের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। বেসরকারি ক্লিনিকগুলোকে রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে জরুরি বিভাগ চালু রাখতে বাধ্য করা হয়েছে।
সম্পর্কিত খবর
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও পদায়ন
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫ জন কারাগারে
ক্রীড়া কার্ডধারীদের গণপরিবহন ও বিমা সুবিধায় সরকারের নতুন উদ্যোগ
ঢাবি শিক্ষার্থীদের জন্য ঢামেক হাসপাতালে মিলবে বিশেষ চিকিৎসাসুবিধা
শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ানের কাছে জব্দ ৮ কোটি টাকার সোনা

আরও পড়ুন

ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা, চালু থাকবে ইমার্জেন্সি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে হাসপাতালের জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান এবং এমআরআই সার্বক্ষণিক চালু রাখতে হবে। পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড ও সার্জিক্যাল সামগ্রীর মজুদ নিশ্চিত করতে হবে এবং অ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘণ্টা সচল রাখতে হবে। এছাড়া বহির্বিভাগ একবারে ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না।
প্রতিষ্ঠান প্রধানদের ছুটিকালীন সেবা নিশ্চিতে জনবল সমন্বয় করে ছুটি মঞ্জুরের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। বেসরকারি ক্লিনিকগুলোকে রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে জরুরি বিভাগ চালু রাখতে বাধ্য করা হয়েছে।
সম্পর্কিত খবর
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা…
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও…
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫…
ক্রীড়া কার্ডধারীদের গণপরিবহন ও বিমা সুবিধায় সরকারের নতুন…
ঢাবি শিক্ষার্থীদের জন্য ঢামেক হাসপাতালে মিলবে বিশেষ চিকিৎসাসুবিধা
শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ানের কাছে জব্দ ৮ কোটি টাকার…