ঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৮:২৫ এএম
ঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৫টি জেলার ওপর দিয়ে সোমবার (১৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে ওই সব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি পড়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বজ্রবৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...