ডিএমপিতে বড় রদবদল: ৬ এডিসি ও ৩ এসির বদলি

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৭:৫৮ এএম
ডিএমপিতে বড় রদবদল: ৬ এডিসি ও ৩ এসির বদলি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিন জন সহকারী পুলিশ কমিশনার (এসি) কে নতুন কর্মএলাকায় বদলি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

বদলির তালিকায় দেখা যায়, ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগে এবং উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের দ্বিতীয় কমান্ডার হিসেবে পদায়ন করা হয়েছে। রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকেও রমনা বিভাগের দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, পদোন্নতি পেয়ে এডিসি হওয়া রব্বানী হোসেন, মু. আল. আমিন সরকার ও মীর মুহসীন মাসুদ রানাকে যথাক্রমে রমনা, উত্তরা ও ডেমরা জোনের এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসাথে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন দেওয়া হয়েছে। মিরপুরের পেট্রোল এসি মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন ট্রাফিক এবং মোহাম্মদপুর জোন ট্রাফিকের এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...