যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাল মুক্তি কাউন্সিল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের জন্য জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। তিনি জানান, জনগণের প্রত্যাশার বিপরীতে এই শোক প্রস্তাব আনা হয়েছে এবং দেশবাসী এটি প্রত্যাখ্যান করেছে।
রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফয়জুল হাকিম বলেন, শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা সত্ত্বেও অপরাধের মীমাংসা হয়নি। ফ্যাসিস্ট পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে গণহত্যায় অংশ নেওয়ায় এই অপরাধীদের বিচার অপরিহার্য ছিল, যা এখনো সময়োপযোগী।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে ন্যায়বিচারের স্বপ্ন দেখেছিল, সংসদে যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব পাস করা তার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। সংসদের এই পদক্ষেপ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করেছে। তাই এই প্রস্তাব প্রত্যাহার করা জরুরি।
জাতীয় মুক্তি কাউন্সিল জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থান ফয়জুল হাকিম যুদ্ধাপরাধী শোক প্রস্তাব
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাল মুক্তি কাউন্সিল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের জন্য জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। তিনি জানান, জনগণের প্রত্যাশার বিপরীতে এই শোক প্রস্তাব আনা হয়েছে এবং দেশবাসী এটি প্রত্যাখ্যান করেছে।
রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফয়জুল হাকিম বলেন, শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা সত্ত্বেও অপরাধের মীমাংসা হয়নি। ফ্যাসিস্ট পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে গণহত্যায় অংশ নেওয়ায় এই অপরাধীদের বিচার অপরিহার্য ছিল, যা এখনো সময়োপযোগী।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে ন্যায়বিচারের স্বপ্ন দেখেছিল, সংসদে যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব পাস করা তার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। সংসদের এই পদক্ষেপ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করেছে। তাই এই প্রস্তাব প্রত্যাহার করা জরুরি।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…