জাতিসংঘে সমর্থন চেয়ে রুশ রাষ্ট্রদূতের সাথে প্রতিমন্ত্রীর বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৩:৩৯ এএম
জাতিসংঘে সমর্থন চেয়ে রুশ রাষ্ট্রদূতের সাথে প্রতিমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীতার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (১৫ মার্চ) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। এ সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

নতুন দায়িত্ব পালনের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। বৈঠকে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

বৈঠক শেষে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রুশ রাষ্ট্রদূত। তারা ভবিষ্যতে যৌথ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে এই অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...