সংসদে স্লোগান ঠিক নয়, ওয়াকআউট স্বাভাবিক: স্পিকার
জাতীয় সংসদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সদস্যদের ওয়াকআউট এবং স্লোগান দেওয়ার ঘটনায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বেরিয়ে যাওয়া সংসদীয় প্রথার অংশ হলেও স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে। তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং ভবিষ্যতে সংসদ সদস্যরা এর চেয়ে বেশি কিছু করবেন না বলে তিনি আশা করেন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন। এ সময় তিনি রাষ্ট্রপতি নিয়ে প্রশ্নের জবাবে ক্রিকেট আম্পায়ারের সাথে নিজের ভূমিকার তুলনা দিয়ে বলেন, তারা রাষ্ট্রপতি নিয়ে কোনো মন্তব্য করবেন না এবং সংসদ অধিবেশনে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল এসময় উপস্থিত ছিলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আরও মন্তব্য করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার শাসনকে বিদায় দিতে সক্ষম হয়েছে জনগণ। তিনি সব গণতান্ত্রিক শক্তি ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মাফিয়া শক্তি যাতে আর কোনোভাবে পুনর্বাসিত হতে না পারে বা দেশে পুনরুত্থান ঘটাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত খবর
পাঁচ মাসে জঞ্জাল সাফ সম্ভব নয়, সময় দিন: মুক্তিযুদ্ধমন্ত্রী
ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য নিয়ে ডিএসসিসির হেরিটেজ রান সম্পন্ন
চুরি করতে গিয়ে তিনতলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের
সরকারি চাকরির প্রলোভনে ১৩ লাখ আত্মসাৎ, গ্রেফতার প্রতারক বাবলু
গ্যাস সংকটে দীর্ঘ লাইন, আয় কমেছে সিএনজি অটোরিকশাচালকদের
দীর্ঘ চার বছর পর অবশেষে ৭০ হাজার শিক্ষকের অবসর সুবিধার…

আরও পড়ুন