এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করা হবে। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে। এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
সম্পর্কিত খবর
অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে গড়বড়, চার হাসপাতালকে সময় বেঁধে দিল চউক
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান
এডিপি বাস্তবায়নে স্থবিরতা, জুলাইয়ে দশ মন্ত্রণালয়ের হাতে খরচ শূন্য
বাসযোগ্য ঢাকা গড়তে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পরামর্শ
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন মো. ইউনুস আলী
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: ঢাবি উপাচার্য

আরও পড়ুন

এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করা হবে। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে। এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
সম্পর্কিত খবর
অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে গড়বড়, চার হাসপাতালকে সময় বেঁধে…
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান
এডিপি বাস্তবায়নে স্থবিরতা, জুলাইয়ে দশ মন্ত্রণালয়ের হাতে খরচ…
বাসযোগ্য ঢাকা গড়তে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পরামর্শ
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন মো.…