সড়ক প্রশস্তকরণে শিবগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

প্রাইম বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬ ৬:১১ পিএম
সড়ক প্রশস্তকরণে শিবগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আগামী শনিবার সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক কাজের কারণে ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হবে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ পরিচালনার স্বার্থে শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর করা প্রয়োজন হয়েছে। এ কারণেই আগামী ১৪ মার্চ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি উন্নয়নমূলক এই কাজের জন্য সাময়িক অসুবিধার জন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি কর্তৃপক্ষ ভোক্তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এই সময়ের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সেবা ব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...