অসুস্থ মির্জা আব্বাস নিয়ে আবেগঘন পোস্ট সাবেক রাষ্ট্রদূতের

প্রাইম বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬ ৬:০৯ পিএম
অসুস্থ মির্জা আব্বাস নিয়ে আবেগঘন পোস্ট সাবেক রাষ্ট্রদূতের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। গত শুক্রবার (১৩ মার্চ) ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান এবং আব্বাসের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

পোস্টে আনসারী লিখেছেন, খবরটি শুনে তিনি ভীষণ মর্মাহত হয়েছেন। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক পথচলায় মির্জা আব্বাস বহু চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের সংগ্রামে সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি স্মরণ করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ঢাকায় গেলে মির্জা আব্বাস তাকে বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। এছাড়াও গত সরকারের আমলে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রায়ই ফোন করে খোঁজ নিতেন ও উৎসাহ যোগাতেন এই বিএনপি নেতা।

মুশফিকুল ফজল আনসারী তাদের একটি কথোপকথনের কথা তুলে ধরে বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর আব্বাস ভাই ফোন করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখন তিনি আব্বাসকে ধৈর্য ধরতে বলে জানিয়েছিলেন, নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা যাবে না। আনসারী লেখেন, সরকার পতনের পর আব্বাস ভাই তাকে বলেছিলেন, তিনি কীভাবে মূল্যায়িত হবে জানেন না, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে। তিনি আব্বাস ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তিনি যেন রাজনীতির মাঠে ফিরে আসেন, সেই প্রার্থনাই করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...