দেশে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করছে সরকার: মন্ত্রী এ্যানি

প্রাইম বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬ ৬:০৫ পিএম
দেশে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করছে সরকার: মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে দীর্ঘ ১৭ বছর নির্বাচিত কোনো সরকার ছিল না। এই দীর্ঘ সময়ের অব্যবস্থাপনায় যে জঞ্জাল ও বর্জ্য জমেছে, তা পরিষ্কার করতে হচ্ছে বর্তমান সরকারকে। তিনি বলেন, এই আবর্জনা অপসারণ ও খালগুলো দখলমুক্ত করা গেলেই জনগণ প্রকৃত সুফল পাবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খননের কাজ দেখতে যান তিনি। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুরের তিনটি খাল পরিদর্শন করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে এই উন্নয়ন কাজে সহযোগিতা চেয়েছেন।

মন্ত্রী আরও জানান, আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...