শিশু প্রহরে রঙিন পোশাকে বইমেলায় শিশুদের উৎসব
অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ আজ শিশুদের কোলাহলে মুখর হয়ে উঠেছে। ছুটির দিনে শিশুদের জন্য নির্ধারিত ‘শিশু প্রহর’ চলাকালীন সকাল থেকেই মেলার ফটকে দেখা যায় রঙিন পোশাক পরা শত শত শিশুর আনাগোনা। এ সময় ছোট পাঠকরা বাবা-মাকে সঙ্গে নিয়ে স্বাচ্ছন্দ্যে বই দেখার সুযোগ পায়।
খুদে পাঠকরা গল্পের বই, কমিকস এবং বিজ্ঞান বিষয়ক বইয়ের স্টলে ভিড় করছে। পঞ্চম শ্রেণির ছাত্রী মীম জানায়, সে ছবি ও রূপকথার বই পছন্দ করে এবং এখানে এসে অনেক নতুন বই দেখে খুব খুশি হয়েছে। অভিভাবক শারমিন আক্তার মনে করেন, এই সময়টুকু থাকায় তারা নির্দ্বিধায় সন্তানদের নিয়ে আসতে পারেন এবং তারা নিজের পছন্দমতো বই বেছে নিতে পারে। আরেক অভিভাবক মাহবুব হাসান বলেন, সব বয়সে বই পড়ার অভ্যাস গড়া প্রয়োজন এবং এ ধরনের আয়োজন তাদের পড়ার প্রতি আগ্রহী করে তোলে।

প্রকাশনী সূত্র জানায়, এই বিশেষ সময়ে শিশুতোষ বইয়ের বিক্রি বৃদ্ধি পায়। বিক্রয়কর্মী আরিফুল ইসলাম জানান, শিশু প্রহরে মূলত গল্প, কমিকস ও বিজ্ঞানভিত্তিক বইয়ের চাহিদা বেশি থাকে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
শিশু প্রহরে রঙিন পোশাকে বইমেলায় শিশুদের উৎসব
অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ আজ শিশুদের কোলাহলে মুখর হয়ে উঠেছে। ছুটির দিনে শিশুদের জন্য নির্ধারিত ‘শিশু প্রহর’ চলাকালীন সকাল থেকেই মেলার ফটকে দেখা যায় রঙিন পোশাক পরা শত শত শিশুর আনাগোনা। এ সময় ছোট পাঠকরা বাবা-মাকে সঙ্গে নিয়ে স্বাচ্ছন্দ্যে বই দেখার সুযোগ পায়।
খুদে পাঠকরা গল্পের বই, কমিকস এবং বিজ্ঞান বিষয়ক বইয়ের স্টলে ভিড় করছে। পঞ্চম শ্রেণির ছাত্রী মীম জানায়, সে ছবি ও রূপকথার বই পছন্দ করে এবং এখানে এসে অনেক নতুন বই দেখে খুব খুশি হয়েছে। অভিভাবক শারমিন আক্তার মনে করেন, এই সময়টুকু থাকায় তারা নির্দ্বিধায় সন্তানদের নিয়ে আসতে পারেন এবং তারা নিজের পছন্দমতো বই বেছে নিতে পারে। আরেক অভিভাবক মাহবুব হাসান বলেন, সব বয়সে বই পড়ার অভ্যাস গড়া প্রয়োজন এবং এ ধরনের আয়োজন তাদের পড়ার প্রতি আগ্রহী করে তোলে।

প্রকাশনী সূত্র জানায়, এই বিশেষ সময়ে শিশুতোষ বইয়ের বিক্রি বৃদ্ধি পায়। বিক্রয়কর্মী আরিফুল ইসলাম জানান, শিশু প্রহরে মূলত গল্প, কমিকস ও বিজ্ঞানভিত্তিক বইয়ের চাহিদা বেশি থাকে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…